, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত




ফুলবাড়ী উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ২০:০৩ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হারুন-উর-রশীদঃ 
বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্ইবসি/টিআইপি) প্রকল্প এর আওতায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন গতকাল (১৪ অক্টোবর) সোমবার উপজেলা হলরুমে অনু্িষ্ঠত হয়েছে।
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি সহকারী কমিশনার মোছাঃ কানিজ আফরোজ,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাহমুদুল হাসান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, বেতদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দস,আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন,শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল,বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,আরডিআরএস ও ইউএসএডি এর রংপুর আঞ্চলিক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামসহ ভিবিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন বলেন, উপজেলা যে সকল ইউনিয়ানে মানব পাচার ও বাল্য বিবাহ সংগঠিত হচ্চে সে সকল ইউনিয়ানের প্রসশনিক নজরদারি বৃদ্ধি করতে হবে ও আইন প্রয়োগ করতে হবে এবং সংশ্লিষ্ট্য ইউপি চেয়ারম্যানদের সম্মনয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করতে বেশি বেশি সভা সেমিনার করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET