মোঃ হারুন-উর রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে:
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউ নিয়ানের দাদপুর যুব সমাজের আয়জনে গত ১ অক্টোবর রাত ৮টায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তাহিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী গবেষক মওলানা মুফতি আমির হামজা। ২য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা হতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুন বক্তা মওলানা হোসাইন আহমদ মাহফুজ। ৩য় বক্তা ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদেও খতিব মওলানা আবু বক্কর সিদ্দিক। তাফসীরুল কোরআন মাহফিল মোঃ আল আমি ন(সাংবাদিক)এর সঞ্চালনায় ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলাপরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমীক ইউনিয়ানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক মন্ডল, সততা মিনি গার্মেন্টস ও সততা কম্পিউটারের সত্বাধিকারী এস,এম, রাসেল পারভেজ,সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু।









