, , ,

শিরোনামঃ-




ফেনীতে করোনা আক্রান্ত অর্ধশত ছাড়ালো

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ১৯:৩২ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাহেদ সাব্বির,ফেনী:-ফেনীতে করোনা আক্রান্ত অর্ধশত ছাড়ালো। শনিবার জেলায় নতুন করে আরো ২১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷  সব মিলিয়ে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে৷ মোট সু্স্থ হয়েছেন ৮জন। চট্টগ্রামে রেফার্ড রয়েছেন ১জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তদের ১১ জন সদর উপজেলার, ৪ জন পরশুরামে, ৩ জন ছাগলনাইয়ায় ও ৩ জন দাগনভূঞার রয়েছে।

এদের মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন পুলিশ রয়েছেন। সদর উপজেলার ১১ জনের ৬ জনই স্বাস্থ্য বিভাগের কর্মরত। পরশুরাম উপজেলায় ৪ জনই স্বাস্থ্যকর্মী। দাগনভূঞা উপজেলায় ৩ জনের দুইজনই পুলিশ সদস্য ও একজন ইয়াকুবপুর ইউনিয়নের বাসিন্দা। ছাগলনাইয়া উপজেলার ৩ জনের ১ জন পুলিশ সদস্য ও ১ জন স্বাস্থ্যকর্মী।

সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের একজন ছাড়া সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়মিত তদারকি করছে।

তিনি আরো বলেন, জেলায় যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন। তবে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঠিক করা আছে। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

এখনো পর্যন্ত জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সদর উপজেলায় ২২ জন।  এছাড়া ছাগলনাইয়ার ১১জন, দাগনভূঞায় ৮ জন, সোনাগাজী ২জন, ফুলগাজী ২জন, পরশুরামে ৪জন ও অন্যান্য ২ জন শনাক্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত ৯শ ৪৯ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। শুক্রবার পর্যন্ত ৬শ ৭৮ জনের ফলাফল পাওয়া যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET