ফেনীতে বিএনপির আয়োজনে বিশ্বব্যাপী মরনব্যধি ঘাতক করোনা ভাইরাস প্রতিরোধ সতর্কতায় সর্ব সাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ করেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। এসময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞাঁ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতিদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।









