, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফেনীতে বুয়েট শিক্ষার্থী আবরারের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ




ফেনীতে বুয়েট শিক্ষার্থী আবরারের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৯, ২০:২০ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আবদুল্লাহ রিয়েল,ফেনী প্রতিনিধি: ফেনী জেলা ছাত্র এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে নৃশংসভাবে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ বুধবার (৯ অক্টোবর) উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আল জামেয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম মির্জাপুর মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক এবং “সমান্তর ধারা”-র প্রধান সমন্বয়ক তাসিন সোবহানের ব্যক্তিগত তহবিলের অনুদান এবং সোনাগাজী উপজেলা শাখার সৌজন্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সোনাগাজী শাখার সিনিয়র সহ-সভাপতি সাহেদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। ছাত্র এসোসিয়েশন সোনাগাজী শাখার সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল সোহান মুরাদ, ফেনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারহান ফুয়াদ, ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসিন সোবহান। এছাড়াও বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্র এসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক এবং “সমান্তর ধারা”-র প্রধান সমন্বয়ক তাসিন সোবহানের ব্যক্তিগত তহবিলের অনুদান এবং সোনাগাজী উপজেলা শাখার সৌজন্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম সাইফুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET