, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফেনীর দাগনভূঞায় উপসর্গ ছাড়াই ঢাকা ফেরত নারীর করোনা শনাক্ত




ফেনীর দাগনভূঞায় উপসর্গ ছাড়াই ঢাকা ফেরত নারীর করোনা শনাক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:১৬ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর করোনা পজিটিভ এসেছে।তিনি গত কিছুদিন আগে রাজধানী থেকে গ্রামে ফিরেন।
এ নিয়ে জেলায় সর্বমোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে আইসোলেশনে রয়েছেন দু’জন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে নমুনার রিপোর্টটি আসে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার কোন উপসর্গ ছিলো না। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রেরন করা হয়। সেখান থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞার করোনা আক্রান্ত নারী রোগিকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ পর্যন্ত তিনজন রোগি শনাক্ত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET