, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগমারায় থার্টিফাস্ট নাইট ঘিরে থানা পুলিশের টহল জোরদার




বগমারায় থার্টিফাস্ট নাইট ঘিরে থানা পুলিশের টহল জোরদার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২০, ২১:০৪ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারায় থার্টিফাস্ট নাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সমুন দেবের নির্দেশনায় গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বাগমারা থানা পুলিশ নেতৃত্বে উপজেলার সর্বত্রই টহল জোরদার সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আসন্ন পৌরনির্বাচন সহ থার্টিফাস্ট নাইটে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, থার্টিফাস্ট নাইট পালনে সরকারী ভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারপরও কেউ যেন এই দিনটিকে পুঁজি করে আইন শৃংখলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সর্বদায় তৎপর রয়েছে পুলিশ। সেই সাথে কোন ব্যক্তি যেন বাগমারার কোথাও কোন প্রকার জঙ্গিহামলার মতো ঘটনা সহ মদ্যপান, আতশবাজির পাশাপাশি অবৈধ কোন কর্মকান্ড ঘটাতে না পারে সে জন্য উপজলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার সহ রাস্তায় টহল পরিচালনায় করছে পুলিশ। এদিকে পুলিশী নিরাপত্তার অংশ হিসেবে উপজেলার তাহেরপুর হতে পুঠিয়া, যোগীপাড়া হতে বারুইপাড়া, মচমইল হতে হাট-গাঙ্গোপাড়া, দেউলিয়া চৌরাস্ত, ভবানীগঞ্জ বাজার থেকে বড়বিহানালী পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেন বাগমারা থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET