, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের প্রতিবাদ সমাবেশে ১৪৪ ধারা জারী




বগুড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের প্রতিবাদ সমাবেশে ১৪৪ ধারা জারী

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ০২:৫৬ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা নিয়ে সহিংসতার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত উপজেলার মুজিব চত্বর থেকে ৪০০ শত গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ধুনট উপজেলার আওয়ামী লীগের এক গ্রুপ উপজেলার মুজিব চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন। অপরদিকে অন্য এক পক্ষ প্রতিবাদ সভা আয়োজন করেন।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আসঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত মুজিব চত্বরের আশেপাশের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। পরে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসির মাধ্যমে ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতির খোঁজ খবর নেওয়া হয়। ওসির প্রতিবেদনের সাপেক্ষে সহিংসতা এড়াতে মুজিব চত্বরের ৪০০ শত গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধুনট মুজিব চত্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে সহিংসতা ঘটতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেন। আর পুলিশের পক্ষ থেকে উপজেলার মুজিব চত্বরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে সকাল থেকে।

১৪৪ ধারা হলো বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর একটি ধারা। এই আইনের ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যেকোন কাজ নিষিদ্ধ করতে পারেন।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET