, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় সময় টিভি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত




বগুড়ায় সময় টিভি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২০, ১৬:৫২ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা-মাইক্রোফোন ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার(৩১ডিসেম্বর)বেলা সাড়ে ১১ টায় শহরের সাতমাথায় এ মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ করা করা হয়।
হামলার শিকার দুজন হলেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম। বুধবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মানে দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা দুজন।
সমাবেশে দ্রুত সময়ে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়। জড়িতরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়ার ঘোষণা দেয়া হয়।
তারপরও সুরাহা না হলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়।
মানববন্ধনে  একাত্মতা জানিয়েছে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাসদ, নিসচা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া লেখক চক্র, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ আরো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET