, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার ধুনটে ধর্ষকের ফাঁসির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ




বগুড়ার ধুনটে ধর্ষকের ফাঁসির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২১, ২২:১৩ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পেঁচিবাড়ী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
গ্রামবাসী জানান, গত ৪ নভেম্বর (২০২০ ইং) পেঁচিবাড়ী গ্রামের হাওয়ালদার পাড়া এলাকার নিপেন্দ্র নাথ সরকারের ছেলে মহাদেব সরকার ওরফে সাধন চন্দ্র একই এলাকার এক কলেজ শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলার এজারভুক্ত আসামি হিসেবে ওই ধর্ষককে গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। ওই ধর্ষকের মৃত্যুদন্ড চেয়ে গ্রামবাসী শুক্রবার সকালে পেঁচিবাড়ী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তব্য দেন শাহ আলম, আসমত আলী, সুশীল চন্দ্র, সুভাষ চন্দ্র, আল ইমরান, ধর্ষকের শিকার ওই কলেজ শিক্ষার্থী নিজেও ফাঁসির দাবীতে বক্তব্যে দেয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET