, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার ধুনটে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মডেল প্রেসক্লাবের নিন্দা




বগুড়ার ধুনটে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মডেল প্রেসক্লাবের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ২১:৩৬ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি, যায়যায়দিন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ধুনট উপজেলা  প্রতিনিধি এবং অনলাইন  অনুসন্ধান বার্তার   সম্পাদক ও প্রকাশক  ইমরান হোসেন ইমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাংবাদিকবৃন্দ। সেই সাথে সাংবাদিক ইমনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
বিবৃতিদারা হলেন, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, এনামুল বারী সরকার,  মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, যুগ্ন সম্পাদক শাওন ইসলাম সুমন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ ইমরান মুরাদ আনোয়ার, সদস্য সোহেল রানা প্রমূখ।
উল্লেখ্য, গত ৩০ মার্চ রাত ১১ টার দিকে পেশাগত কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর পিছন থেকে সাংবাদিক ইমনের হামলা চালায় দূর্বৃত্তরা। এতে তার বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হন। পরে তাকে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ উপজেলা প্রশাসন সাংবাদিক ইমনের চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অনেকেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET