, , ,

শিরোনামঃ-




বগুড়ার শেরপুরে রিক্সাচালক নিখোঁজ থানায় জিডি

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২১, ১৫:১৫ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরে ২ দিন হলো নিখোঁজ হয়েছেন রিক্সা চালক আব্দুস সামাদ (৪০)। গত ১ মার্চ সোমবার তিনি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুস সামাদ  বিয়ের পর মির্জাপুর ইউনিয়নের আয়ড়া গ্রামে তার শুশুরবাড়িতে বসবাস করতো। প্রতিদিনের ন্যায় ১ মার্চ সোমবার সকাল ৮ টার দিকে রিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। সারাদিন শেষে রাতেও আব্দুস সামাদ বাড়িতে না ফিরলে তার স্ত্রী রোজিনা তার মোবাইল নাম্বারে কল দিয়ে বন্ধ পায়। আশেপাশের আত্মীয় স্বজনদের বাড়ি অনেক খোজাখুজি করে না পেয়ে ৩ মার্চ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।এ ব্যাপারে শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, হারানো ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET