, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া সদর ঠেঙ্গামারা উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরন




বগুড়া সদর ঠেঙ্গামারা উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২১, ১৪:৪৭ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৩ শে জানুয়ারি (শনিবার) বগুড়া সদর  ঠেঙ্গামারা উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম পাইকাড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা ও নিশিন্দারা ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যন প্রার্থী রাজিবুল করিম রাফি বলেন, খেলাধুলাই পারে সমাজে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে। এছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএনআরএ ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ, ইউপি সদস্য জুলফিকার সরকার, রিজু, সোহেল রানা, হাসেম আলী আবু হেলাল, রফিকুল ইসলাম, মিজানর রহমান, সোবহান, বাদশা মিয়া, আশিক, তারেক, সাদিক, ইরোজ, নাইম, রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET