, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধু পরিবারের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত!!




বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধু পরিবারের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত!!

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২০, ১২:৫৭ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বুধবার (১৬ ডিসেম্বর) রাত্রি ১০ টায় বগুড়া শহরের ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ী উত্তর পা‌ড়া এলাকায়, মহান বিজয় দিবস উপলক্ষে, বন্ধু পরিবারের উদ্যোগে (৬ষ্ঠ তম) ব্যডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাহাদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ট্রফি তুলে দেন, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ টিপু সুলতান টিপু (বি.এ.এলএল.বি)”শিক্ষানবিশ আইনজীবী জজ কোর্ট বগুড়া, সভাপতি ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জানাব মোঃ শফিকুল ইসলাম শফিক (এম.এস.এস রাষ্ট্র বিজ্ঞান)সরকারী আজিজুল হক কলেজ বগুড়া। সাবেক ছাত্রনেতা,জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
উক্ত ফাইনাল খেলায়- বিএফ গ্রুপ- পলাশ সৌরভদের পরাজিত করে, বিপি গ্রুপ- আছলাম ও আল আমিনরা জয়লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন- রিগান, লিওন, সিয়াম, অংকন, রিয়াম, রাহাত, আশরাফ, জিম, আরাফাত, মিশা, বাবু, আসলাম শেখ, সাখাওয়াত হোসেন,পলাশ,রাব্বি, সোহেল রানা,আল আমিন, রাফিদ, অনিক,শ্রাবন, বাবু, সৌরভ সহ অত্র এলাকার ক্রীড়ানুরাগি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET