, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বগুড়া সাতমাথায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত




বগুড়া সাতমাথায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২১, ১৫:২০ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে ছুরিকাহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানসহ ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বিকেলে শহর থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাবার পথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি তখনকার মতো মিটে গেলেও ধুনট থেকে ফেরার পর রাতে আবারো দুই পক্ষ পরস্পরের ওপর চড়াও হয়। রাত সাড়ে ৯টার দিকে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় উভয়পক্ষের মধ্যে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস রাতে গণমাধ্যমকে জানান, ঘটনায় আহত জেলা ছাত্রলীগের নেতা তাকবির ও জাহিদ এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের নেতা দুলালসহ ৯ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তাকবিরের পেটের দুই স্থানে ছুরিকাঘাত এবং মাথায় আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। দলীয় কোনো বিষয় নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনার সূত্রপাত বলেও দাবি করেন তিতাস।
সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, ঘটনায় ছাত্রলীগের যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET