, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া সান্তাহারে সাংবাদিক রোজীনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন




বগুড়া সান্তাহারে সাংবাদিক রোজীনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২১, ১৩:৫৮ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজীনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারী শাস্তির দাবীতে বগুড়ার সান্তাহারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার রেলগেট এলাকায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম, প্রথম আলোর বন্ধুসভার সান্তাহার শাখার সভাপতি রবিউল ইসলাম রবিন, ইনকিলাবের প্রতিনিধি মনছুর আলী, ভোরের কাগজের প্রতিনিধি মনজুরুল ইসলাম, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মাহমুদ হোসেন ভোলা, সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আদমদীঘি প্রতিনিধি বুলবুল আহম্মেদ,দৈনিক অধিকার পত্রিকার আদমদীঘি প্রতিনিধি নেহাল আহম্মেদ প্রান্ত, পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক টিকন। এ সময় জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রথম আলোর প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, জ্যোষ্ঠ সাংবাদিক রোজীনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিবের নেতৃত্বে কথিপয় সন্ত্রাসীরা তার উপর হামলা করে অসুস্থ করেছেন এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এই মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার এই ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন করে এর আগেও কোন সরকার টিতে থাকতে পারেনি। সরকার যদি সাংবাদিকদের উপর নির্যাতন অব্যহত রাখে তাহলে সাংবাদিকরা দলবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে জনগনকে নিয়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET