, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া সান্তাহারে ৪হাজার ৬শত ২১ জন পাচ্ছে ভিজিএফ’র নগদ সহায়তা




বগুড়া সান্তাহারে ৪হাজার ৬শত ২১ জন পাচ্ছে ভিজিএফ’র নগদ সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১০ ২০২১, ১৮:৩৩ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আতিকুর হাসান সজীব , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ৪হাজার ৬শত ২১ জন পাচ্ছে ভিজিএফ’র নগদ ৪৫০ টাকা সহায়তা।

 

সোমবার সকালে উপজেলার সান্তাহারে পৌরসভায় নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আদম্মেদ।

 

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সান্তাহারে আজ থেকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া শুরু হলো পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষদের মাঝে সহায়তা পৌছে দেওয়া হবে।

 

উল্লেখ্য, কর্মহীন মানুষদের সহায়তার জন্য সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দেশের প্রায় এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০টি পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET