, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গকন্যা কবিতা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালণ




বঙ্গকন্যা কবিতা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৯, ২৩:০৩ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার:
গত ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে “বঙ্গকন্যা কবিতা ও সাংস্কৃতিক পরিষদ”স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ,দেশরত্ম,জননেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম শুভজন্মদিন উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা অনুষ্ঠান,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে “বঙ্গকন্যা কবিতা ও সাংস্কৃতিক পরিষদ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও লেখক মোঃ সাজেদুল করিম সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব আজাদ শরীফ সুমন,সহকারী অধ্যাপক,হিসাব বিজ্ঞান বিভাগ হাজী মিছিরআলী বিশ্ববিদ্যালয় কলেজ,এডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ,মিজানুর রহমান মিজান আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গকন্যা শেখ হাসিনার উপর স্বরচিত একক কবিতা আবৃত্তি করেন “বঙ্গকন্যা কবিতা ও সাংস্কৃতিক পরিষদ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও লেখক মোঃ সাজেদুল করিম সেলিম। সংগীত পরিবেশন করেন- শিশু শিল্পী পৃথা, সংগীত শিল্পী প্রিন্স মামুন,রঞ্জন কিশোর,রত্মা প্রমুখ। নৃত্য পরিবেশন করে প্রমা কালচারাল একাডেমির নৃত্য শিল্পীরা। পুরো অনুষ্ঠানটিতে শৈল্পিক ও নান্দনিক উপস্থাপনা করেন-পারভেজ শরীফ ও ফারহানা আজাদ মুন্নি। অনুষ্ঠানে কবিতা ও দেশাত্মবোধক গান এবং কবিতা আবৃত্তিউপস্থিত দর্শকদের বিমোহিত করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET