, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন কৃষি অফিসার-রোস্তম আলী




বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন কৃষি অফিসার-রোস্তম আলী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ১৯:৪০ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাদ কৃষি ও বিভাগীয় কাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ পেলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোস্তম আলী ।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গণভবন থে‌কে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এই পদক দেন।

কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্টের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ,ম রেজাউল করিম ও কৃষি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।

কৃষিবিদ মোঃ রোস্তম আলী উপজেলা কৃষি অফিসার হিসেবে সিরাজগঞ্জ সদরে নিয়োজিত আছেন। তাঁর অফিসে ছাদ বাগান স্থাপন করে স্থানীয়দের এ বিষয়ে আগ্রহী করে তুলেছেন। অফিসের ছাদ বাগানে প্রায় ২০ প্রজাতির ফল, ১৪ প্রজাতির শাক সবজি এবং ৫০ প্রজাতির ঔষুধি/অরনামেন্টালসহ অসংখ্য গাছ রয়েছে। তিনি ছাদে চারা উৎপাদন করে উপ‌জেলার কৃষক ও আগ্রহী ব্যক্তিদের মাঝে বিতরন করে আস‌ছে। একজন দায়িত্বশীল মাঠ কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরুপ মোঃ রোস্তম আলী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ এর ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোস্তম আলী জানান, প্রায় ৬ বছর যাবত সিরাজগঞ্জ সদর কৃষি অফিসের ছাদে চারা উৎপাদন ও নিজস্ব অর্থায়নে ফলজ চারা ক্রয়ের মাধ্যমে ছাদ-কৃষিতে-সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ ব্যবহারের মাধ্যমে ছাদ বাগানী নির্বাচন ও কৃষি অফিসের ছাদে উৎপাদিত চারা বিনামুল্যে বিতরণ করে আসছি। এ পর্যন্ত ২০০০ জনকে ছাদে উৎপাদিত সবজি ও ফলের আনুমানিক ৭০০০০টি চারা বিতরন করেছি।

তি‌নি আ‌রো ব‌লেন, ছাদ কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ প্রাপ্তিতে দায়িত্ব আরো বেড়ে গেল। আমি সব সময় কৃষি ও কৃষকের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET