জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকালে গাইবান্ধা জেলা বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে শহরের পৌরপার্কে তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সাবেক ছাত্রলীগ নেতা কন্ঠ শিল্পী চুনি ইসলাম, আর্ট প্রশিক্ষক রেজাউল আমিন আনিস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও দেব দুলাল বর্মন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ উপর চিত্রাংকন অনুষ্ঠিত হয়।









