, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২০, ১৫:৩৬ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতার সম্মান- রাখবো মোরা অম্লান” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এক প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে শ্লোগানের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ আবুল কালাম আজাদ,মেডিকেল অফিসার ডা. মোঃ সানোয়ার হোসেন সাধন,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রধান, স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতার সম্মান কোন ভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশে ভস্কর্য আছে। ভাস্কর্য হলো সৌন্দর্যের প্রতিক ও ভালবাসার সুচক। ভাস্কর্য আর মুর্তি এক নয়। প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET