বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে মুক্তিযোদ্ধা সন্তানরা র্যালি ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে সড়কে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জবির উদ্দীন, দেওয়ান আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কোলা ইউনিয়ন আহবাহক মোঃ শামীম আহম্মেদ প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।









