নওগাঁর বদলগাছী উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলার সকল কর্মকর্তা -কর্মচারী সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক, জনাব গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ, এফ, উপজেলা সকল কর্মকর্তা- কর্মচারী সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা বদলগাছী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক, মো. গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যার কথা শোনেন। পরিশেষে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Please follow and like us:









