বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টায় প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তারিকুল ইসলাম, বদলগাছী সরকারী বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম, সাবেক প্রভাষক মোঃ ইনুছার রহমান, বদলগাছী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জবির উদ্দীন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ জালাল উদ্দীন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সচিব মোঃ হাফিজার রহমান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মিম আকতার, মীর্জা ইকবাল, লিলি বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।









