, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে কৃষি যন্ত্রচালক-মেকানিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু




বরিশালে কৃষি যন্ত্রচালক-মেকানিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ২১:১৮ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজী বিভাগের আয়োজনে সোমবার (০৯ নভেম্বর) নগরীর সাগরদী ধান গবেষনা ইনস্টিটিউট মিলনায়াতনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর ৪০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির।
বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ব্রি গাজীপুর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম।
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মনিরুজ্জামান কবির, হাছিবুর রহমান হিরা ও ঐশিক দেবনাথ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET