, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে ঘুমন্ত ৪ শ্রমিককে নিয়ে বালুবোঝাই বাল্কহেড ডুবি




বরিশালে ঘুমন্ত ৪ শ্রমিককে নিয়ে বালুবোঝাই বাল্কহেড ডুবি

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০২ ২০২২, ১৬:১১ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি ঘোষবাড়ির ঘাট-সংলগ্ন তুলাতলী নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) সকালে কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. মিলন ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ঘাটে বাল্কহেডটি দড়ি দিয়ে বাঁধা ছিল। সেখানে চালকসহ চারজন ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার (২ জুন) ভোরে দড়ি খুলে গিয়ে বাল্কহেডটি ¯্রােতে কিছুটা দূরে চলে যায়। একপর্যায়ে ভাটার কারণে একপাশ কাত হয়ে পানি ঢুকে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালকসহ তিন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও মিলন উঠতে পারেননি।

কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিলনের খোঁজ মেলেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET