, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত




বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ১৫:৪৯ | 934 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বরিশাল ছাত্রদলের উদ্যোগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে নগরীর আগরপুর রোডের প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মো. সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খা, তুহিন হাওলাদার, বাবুল কাজী ও সজল কাজী সহ অন্যান্যরা।

সমাবেশ শেষে একই দাবীতে ছাত্রদলের নেতাকর্মীরা ফের একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে তাদের আটকে দেয় পুলিশ। ছাত্রদলের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে সদর রোডের অশ্বিনী কুমার হল সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET