, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে প্রথম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান




বরিশালে প্রথম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২১, ১৬:৪৭ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রথম ধাপে ১১ এপ্রিল বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন মিয়া, বাখেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে রাজ্জাক হাওলাদার, চাঁদশীতে নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা ও সরিকল ইউনিয়নে ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET