, , ,

শিরোনামঃ-




বরিশালে যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া-মোনাজাত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২২, ১৭:৩৫ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যুবলীগ কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান করোনায় আক্রান্ত শেখ ফজলে শামস্ পরশের আশু আরোগ্য কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির পক্ষে তার অনুসারীরা রবিবার (২ অক্টোবর) সকাল ১১টায় নগরীর বান্দ রোডের বিআইপি কলোনীর শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে মহানগরীর যুবলীগের উদ্যোগে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে যুবলীগ চেয়ারম্যানের আশু আরোগ্য কামনা করা হয়।

দোয়া-মোনাজাতে মহানগর যুবলীগ আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও আওয়ামী লীগ নেতা মেজবাউল হক দিপু সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর যুবলীগ চেয়ারম্যানের করোনা পজেটিভ হয় বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET