২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালে সাত লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৮, ১৭:৫৬ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ

প্রায় সাত লাখ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর রূপাতলীস্থ র‍্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।

সূত্রমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ছয় লাখ ৭৭ হাজার ৫৬ পিচ ইয়াবা, একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, চাররাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সিমকার্ড, একটি প্রাইভেট কার এবং নগদ এক হাজার ৯৭৫ টাকা জব্দসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালী এলাকার ইউনুস আলীর পুত্র ইব্রাহিম (২৫) ও একই জেলার উখিয়া থানার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা আবুল হোসেনের পুত্র মোঃ আলম (৩০)। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‍্যাব সূত্রে জানা গেছে, আটক দুই মাদক ব্যবসায়ী মায়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারযোগে ইয়াবা আমদানি করে কুয়াকাটা থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET