, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটিকে জেলা শ্রমিকদলের শুভেচ্ছা




বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটিকে জেলা শ্রমিকদলের শুভেচ্ছা

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ১৬:০৮ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে ১৪ বছর পর সদর উপজেলা বিএনপি ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন অনুমোদন দেওয়ার কারনে জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক এ্যাড, মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল সহ বরিশাল সদর উপজেলার নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম সহ সকল সদস্যবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬সেপ্টেম্বর) রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের সকল থানা ও ইউনিট সদস্যরা জেলা বিএনপি ও সদর উপজেলার বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে জেলা শ্রমিকদল পাশে থাকার অঙ্গিকার করেন।

এসময় উপস্থিত ছিলে বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আ. রব হাওলাদার, সহ-সভাপতি মো. নান্নু মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. কামাল সরদার, মো. লিটন খান, মো. রিপন, শ্রমিক নেতা মো. নুর ইসলাম, মো. তারেকুল ইসলাম, মো. আরিফ, মিঠু, কালাম ও রফিক প্রমুখ।

এসময় সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নরুল আমিন ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম বলেন বরিশাল জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দদের কাছে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদফার সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেবে তাদেরকে সর্বাত্বক পাশে থাকার সহযোগীতা কামনা করেন। সেই সাথে বরিশাল সদর উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জেলা শ্রমিকদলের সকল কাজে সহযোগীতা করে যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET