, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন




বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২১, ২০:৪৪ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লালীন মন্তব্যের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদারের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এই আদেন করেন। মামলায় নামধারী দু’জনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে ২০২২ সালের ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ইশতিয়াক আহমেদ রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার। তাদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ওই ভিডিও ক্লিপ প্রচার করেন। ওই ভিডিও দেখে বাদী এবং স্বাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET