, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্ণাঢ্য আয়োজনে গুইমারা উপজেলার বর্ষপূর্তি পালিত




বর্ণাঢ্য আয়োজনে গুইমারা উপজেলার বর্ষপূর্তি পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৮:৫৭ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার ৫ম বর্ষপূর্তি।এ-উপলক্ষে শনিবার(৩০নভেম্বর)সকাল ১০টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল থেকে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বেরকরা হয়।সোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অস্থায়ী কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।সোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেšধুরী।বিশেষ অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মো:তুষার আহমেদ,সিন্দুকছড়ি জোন উপ অধিনায়ক মেজর তৌহিদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মেমং মারমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস ঝর্না ত্রিপুরা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুত বড়ুয়া প্রমুখ।এছাড়া সোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষার্থী,উপজেলা আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্ত মো.তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমা।প্রধান অতিথির বক্তব্যে কংজুরী চেšধুরী,গুইমারাকে উপজেলা হিসেবে ঘোষনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।২০২১ সালে মাধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ আর্জনে কাজ করছে সরকার।কাউকে পিছনে ফেলে নয়,সবাইকে সাথে নিয়েই উন্নয়নের ধারা অব্যহত রাখতে চায় সরকার।পাহাড়ের আঞ্চলিক দলকে উদ্দেশ্যে করে প্রধান অতিথি বলেন,অবাস্তব কল্পনা করে লাভ নেই।সবকিছু ভুলে,সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদকমুক্ত,সমাজ গঠন ও ঐক্যবদ্ধ জাতী গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি,গুইমারাকে যারা উপজেলায় রুপান্তরের জন্য নিরলস শ্রম দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা ভবন নির্মান সহ উপজেলার সকল কার্যক্রম অতিশীঘ্রই চালু করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে,শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন,বর্ষপুর্তির কেক কাটেন অতিথিরা।বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত,২০১৪ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গার গুইমারা ইউনিয়নকে নিয়ে ‘গুইমারা উপজেলা’ ঘোষণা করা হয়। রপর ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ হওয়ার পর একই বছরের ৩০ নভেম্বর গুইমারা ইউনিয়ন পরিষদ কমম্পেলেক্স ভবনে অস্থাীয় ভাবে গুইমারা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET