, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • বাংলাদেশের প্রথম সংবাদপত্রের জনক কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার




বাংলাদেশের প্রথম সংবাদপত্রের জনক কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৭:৪৯ | 1352 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাহিত্য-সংস্কৃতির অপরুপ সম্ভারের পরিপূর্ণ কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী যেমন তেমনি দৈনিক সংবাদপত্রের জেলা হিসেবে পরিচিত এক অনবদ্য। আবার কুষ্টিয়াকে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী স্থাপিত করে বাংলাদেশ সৃষ্টিতে ইতিহাস রচিত হয়।
বাংলাদেশের প্রথম সংবাদপত্রের জনক ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথ মজুমদারসহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে করেছে বিখ্যাত। সংবাদপত্র বিষয়ে কিছু লিখতে গেলে অত্যাচার ও জলুমের বিরুদ্ধে সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার অতঃপর ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকার প্রশংসা করতে হয়।

সংবাদপত্র ও সাংবাদিকতায় কাঙাল হরিনাথ মজুমদারের আদর্শ আজ ইতিহাসে একটি অধ্যায়ে পরিণত। সাংবাদিকতা জগতের এই মহৎ ব্যাক্তি কুষ্টিয়ার কুমারখালীতে (তদানীন্তন পাবনা জেলার নদীয়া) ২২ জুলাই ১৮৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।তার জীবন দর্শন ও সাংবাদিকতা চর্চা নিয়ে আলোচনা করলে উঠে আসে একজন প্রকৃত নির্ভীক সাংবাদিকের সততা-আদর্শ,দক্ষতা ও নিষ্ঠাবানের কথা। তরুণ বয়স থেকেই মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকেছেন তিনি।

একদিকে অর্থের অভাব অন্যদিকে সরকারের কঠোর মুদ্রণনীতি ও নানা বিরোধিতায় মাসিক,পাক্ষিক ও সাপ্তাহিক হিসেবে কয়েক পর্যায়ে প্রায় ২২ বছর প্রকাশের পর ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায়। সেই উনিশ শতকে গ্রাম বাংলার নির্যাতিত গণমানুষের পক্ষে সবসময় পাশে ছিল এই পত্রিকাটি। সেই কারণেই আজো ইতিহাসের পাতায় সাংবাদিকতার জগতে একজন কালজয়ী সংবাদিক কুষ্টিয়ার গর্ব ও অহংকার কাঙাল হরিনাথ মজুমদার অতঃপর ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকা।

নানা সময় পেরিয়ে আজ আপন আলোয় উদ্ভাসিত হয়ে কুষ্টিয়ার অনেকে সাংবাদিক এখন সম্পাদনা ও প্রকাশকের দায়িক্ত্ব পালন করছেন। সংবাদপত্রের জগতে এ জেলায় প্রতিদিন এতগুলি দৈনিক পত্রিকা সৃষ্টিতে নতুন অধ্যায়ে রুপ নিয়েছে যেমন তেমনি কুষ্টিয়ায় সাংবাদিকতার কদরও বেড়েছে আজ। এখন এই পেশাতে এসেছেন রাজনৈতিক নেতা-কর্মী,এসেছেন ব্যাবসায়ীগণ এবং প্রভাবশলীগণও।

এই কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসাবেই শুধূ খ্যাত নন। বর্তমানে পত্রিকার রাজধানী হিসাবেও আখ্যায়িত হচ্ছে। সংবাদপত্রের পথিকৃৎ ও দ্বিকপাল কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি বিজড়িত। শিল্প-সাহিত্য -সংস্কৃতির লীলাভূমি কুষ্টিয়া। এ কারণেই কুষ্টিয়াকে বলা হয় ‘‘সাংস্কৃতিক রাজধানী’’। কিন্তু কুষ্টিয়া এখন পত্রিকার শহরে পরিনত হয়েছে। জেলা শহর থেকে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় অর্ধশতাধিক।
আবদুর রশীদ চৌধুরীর সম্পাদনায় ১৯৮৭ সালের ২০ মে এই দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকাটির যাত্রা শুরু হয়। কুষ্টিয়ার ইতিহাসে প্রথম এই দৈনিক পত্রিকাটি শুরু থেকেই নিয়মিত প্রকাশের মাধ্যমে এ অঞ্চলের কবি ও লেখকদের নিয়মিত লেখা প্রকাশসহ অত্র এলাকার মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রকাশ করে আসছে। দ্বিতীয় দৈনিক দেশভূমি পত্রিকাটি এস এম আলী আহসান পান্না সম্পাদক ও প্রকাশনায় ৬ অক্টোবর ১৯৯১ সালে প্রকাশিত হয়।

দৈনিক পত্রিকা গুলো হলো- দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক দেশভূমি, দৈনিক কুষ্টিয়া, দৈনিক দেশতথ্য, দৈনিক আজকের আলো, দৈনিক বজ্রপাত,  দৈনিক হাওয়া, দৈনিক আরশীনগর, দৈনিক মাটির পৃথিবী, দৈনিক সময়ের কাগজ, দৈনিক কুষ্টিয়া প্রতিদিন, দৈনিক সত্যখবর, , দৈনিক দিনের খবর. দৈনিক আজকের সুত্রপাত, দৈনিক কুষ্টিয়া বার্তা, দৈনিক কুষ্টিয়ার কাগজ, দৈনিক স্বর্ণযুগ, দৈনিক হিসনাবানী, দৈনিক সাগরখালী, দৈনিক শিকল, দৈনিক মাটির ডাক ও দৈনিক সুত্রপাত,দৈনিক দেশের বানী, দৈনিক লালনকণ্ঠ, দৈনিক প্রতিজ্ঞা,দৈনিক মুক্তমঞ্চ, দৈনিক জয়যাত্রা, দৈনিক কুষ্টিয়া দর্পন , দৈনিক লালন ভূমি, ডেইলি দি টিচার সহ অন্যান্য দৈনিক পত্রিকা। ইংরেজি দৈনিক ডেইলি অথেন্টিক । সাপ্তাহিক পত্রিকার মধ্যে রয়েছে ‘ইস্পাত’,  ‘জাগরনী’, ‘দ্য বাংলাদেশ রিভিউ’, সাপ্তাহিক ‘দেশব্রতী, সাপ্তাহিক গড়াই,  পদ্মা গড়াই’, ’‘কুষ্টিয়ার মুখ’, কুষ্টিয়ার দিগন্ত, ‘কুষ্টিয়া বানী’, ‘জনবানী’, ‘আদিবাসীর অধিকার’ কুষ্টিয়ার সংবাদ, পথিকৃৎ , কুষ্টিয়া পরিক্রমা, দৌলতপুর বার্তা, কুমারখালীবার্তা, চেতনায় কুষ্টিয়া, দ্রোহ, জয়ের কণ্ঠ ও ইংরেজি সাপ্তাহিক দ্য কুষ্টিয়া টাইমসসহ অন্যান্য পত্রিকা।
সাংস্কৃতিক আর গুণীজনদের তীর্থভূমিই নয় কুষ্টিয়া। এ জেলা সাংবাদিকতার জন্যও উর্বর ভূমি। শুধু কুষ্টিয়া জেলার সাংবাদিকরাই নয়। বাইরে থেকে এসেও স্থায়ী আবাস গড়ে অনেকেই কুষ্টিয়ায় সাংবাদিকতা করছেন। একদিকে রাজনৈতিক নেতাদের সহযোগিতা অপরদিকে শিল্পপতিদের সহযোগিতার কারণে কুষ্টিয়ায় অনেক সাংবাদিক ও পত্রিকার সম্পাদক হিসাবে পত্রিকার সমৃদ্ধি বেড়েই চলেছে। সাংবাদিকদের ভীড়ের কারণে সাংবাদিকদের প্রতিযোগিতা গ্রুপিংও রয়েছে এ জেলায়। তবে সাংবাদিকতার উর্বর ভূমিতে স্বাধীনভাবে সাংবাদিকতা করছেন অনেকেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET