, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনারের আহমদীয়া কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন




বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনারের আহমদীয়া কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ১৯:০২ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আহমদীয়া মুসলিম জামা’ত, কর্তৃক ৬৯টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন প্রদর্শনী দেখে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার মিঃ রবার্ট চ্যাটারটন ডিকসন মুগ্ধ ও অভিভূত হয়েছেন। তিনি আজ (১৫ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১০:৩০ মি. ঢাকার বকশীবাজারস্থ আহমদীয়া মুসলিম জামা’তের কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে ছিলেন যুক্তরাজ্য হাই কমিশনের রাজনৈতিক শাখার প্রধান মিঃ টম বার্গ।
আহমদীয়া মুসলিম জামা’তের পক্ষ থেকে ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, নায়েব ন্যাশনাল আমীল অধ্যাপক মীর মোবাশ্বের আলী এবং বহি:সম্পর্ক, গণযোগাযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আলহাজ্জ আহমদ তবশির চৌধুরী তাদের স্বাগত জানান। ন্যাশনাল আমীর তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে সকল ধর্ম ও মতাদর্শের অনুসারীদের অবদান রয়েছে , সেকারণে দেশের  উন্নয়নে সাম্প্রদায়িক  সম্প্রীতি আর স্থিতিশীলতা একান্ত অপরিহার্য্য।
আহদমীয়া মসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর বলেন, আহমদীয়া মুসলিম জামা’তের সাথে প্রচলিত রাজনীতির কোন সম্পর্ক নেই, তবে দেশের সুনাগরিক হিসেবে আহমদী মুসলমানগণ সর্বদা  দেশের কল্যাণে  কাজ করে থাকেন। আহমদীগণ ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। বহিঃসম্পর্ক বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সব ধর্ম, মত ও পথের লোকজন কাধে কাধ মিলিয়ে অংশ নিয়েছিলেন।  এদেশের স্বাধীনতার ভিত্তি অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা। তাই ধর্মের ভিত্তিতে এদেশে  কোন সংখ্যাগুরু, সংখ্যালঘু বিভাজন হতে পারে না। অনুষ্ঠানের শুরুতে আহমদীয়া মুসলিম জামা’তের পরিচিতি ও বিশ্বব্যাপী কার্যক্রমের উপর একটি প্রামাণ্য ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি ৬৯টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন প্রদর্শনী দেখে অভিভূত হোন। এরপর তিনি আহমদীয়া মসজিদও পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET