, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাদেশ ওয়াকিং ক্লাবের জাতীয় হাঁটা দিবস উদযাপন




বাংলাদেশ ওয়াকিং ক্লাবের জাতীয় হাঁটা দিবস উদযাপন

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২১, ১৪:১৮ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“সুস্থ রাখতে দেহযন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র” স্লোগান সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ওয়াকিং ক্লাব এর আয়োজনে ৫ম জাতীয় হাঁটা দিবস উদযাপন করা হয়। এবার ঢাকাসহ মোট ছয়টি জেলায় একযোগে জাতীয় হাঁটা দিবস উদযাপিত হয়। শনিবার সকালে ক্লাবের শতাধিক সদস্যদের নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে হেঁটে হেঁটে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। সাধারণ মানুষের মধ্যে হাঁটার উপকারিতা এবং হাঁটা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে বাংলাদেশ ওয়াকিং ক্লাব।

এসময় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. আবু নোমান মো. আতাহার আলী, প্রেসিডেন্ট এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান। বাংলাদেশ ওয়াকিং ক্লাব ২০১৪ সাল থেকে অদ্যাবধি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ঈদের পোশাক বিতরণ করে আসছে। এছাড়াও সকল ধরনের দুর্যোগে ক্লাবের সদস্যগণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে হাজির হন৷ এসময় নিয়মিত হাঁটার অভ্যাস গড়ার পাশাপাশি ক্লাবের সাথে সম্পৃক্ত হবার আহবান জানান বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET