বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) কেন্দ্রীয় কমিটিতে ২০২২-২০২৫ মেয়াদে সদস্য মনোনীত হয়েছেন দিনাজপুর ট্যাক্স বার এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি ওয়াহিদুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ নকিবুল হক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোঃ শাফায়েত হোসেন।
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৫ মেয়াদে সভাপতি
এ্যাড মোঃ সোহরাব উদ্দিন ও মহাসচিব এ্যাড মোঃ খোরশেদ আলম নির্বাচিত হোন।
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দিনাজপুর আয়কর আইনজীবী সমিতির সহ-সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য অনিল চন্দ্র রায়, প্রনয় এম রোজারিও, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ মইনুল হোসেন মামুন ও শাহরিয়ার হোসেন কিংসুকসহ সংগঠনের সকল সদস্য তাদেরকে অভিনন্দন জানিয়েছে।
Please follow and like us:









