, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার বাচ্চু সভাপতি ও উত্তম কুমার রায় সা: সম্পাদক নির্বাচিত




বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার বাচ্চু সভাপতি ও উত্তম কুমার রায় সা: সম্পাদক নির্বাচিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ১৯:১৯ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে পুনরায় স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সা:সম্পাদব নির্বাচিত হয়েছে।

 

১৩ মার্চ শনিবার বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুরের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক কাউন্সিলর অধিবেশ-২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু“র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু মনোরঞ্জন শীল গোপাল।

 

উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ  বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) বাবু গোপাল চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদ্্যাপন পরিষদের নির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরি চাদ মন্ডল।

 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজ দেবোত্তের এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রংপুর রোমা কান্ত রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।

 

বার্ষিক প্রতিবেদন এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. ডিজেন্দ্রর নাথ, চিরিরবন্দর উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়।

 

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সমর্থন ও প্রস্তাবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে পুনরায় আবারো দ্বিতীয় মেয়াদের জন্য স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সাধারন সম্পাদক নির্বাচত হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET