, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার স্মারকলিপি প্রদান




বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার স্মারকলিপি প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৬:২২ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসে পোলট্রি শিল্পের রেকর্ড পরিমানের ক্ষতি এবং আগামীতে পল্ট্রি তথা প্রাণি সম্পদের উন্নয়নে সরকার ও খামারীদের পাস্পারিক সহযোগিতায় জেলা নেতৃবৃন্দের মাধ্যমে খামারীদের বিভিন্ন সমস্যাা নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রণি সম্পদ অফিসের মাসিক আলোচনা সভায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার ৩ জন প্রতিনিধিকে মাসিক আলোচনা সভায় সাথে রাখার দাবিতে জেলা প্রণি সম্পদ অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রণি সম্পদ কর্মকতা ড: আখতারুজ্জামান ভূইয়ার কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মৎস ও পাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক জাতীয় পুরুস্কার প্রাপ্ত মাহফুজউর রহমান, প্রতিটি পোল্ট্রি খামারের কাছে সরকারি ভাবে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্লান্ট করার দাবি জানান। যা একদিকে যেমন পচনশীল দ্রব্য ও পশু বর্জ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে তেমনি রান্নায় জ্বালানি কাঠের ওপর নির্ভরশীলতা কমিয়ে দূষণমুক্ত পরিবেশ ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। বায়োগ্যাসের কল্যাণে রান্নার কাজে গৃহিণীরা থাকবে স্বাস্থ্যঝুঁকি মুক্ত। এছাড়াও অদক্ষ খামারিদের সরকারি ভাবে ট্রেনিং এর ব্যবস্থা করা এবং তাদের সহজ শর্তে লোনের ব্যবস্থা করে দেওয়া সহ করোনা ভাইরাসের কারনে যে সকল পোলট্রি শিল্পর লোকসান হয়েছে তাদের সরকারি ভাবে প্রনোদনার ব্যবস্থা করার জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এস. এম. ফরিদ, সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম সদর উপজেলার সভাপতি আঃ মুন্নাফ খন্দকার ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET