, , ,

শিরোনামঃ-




বাগমারার এমপি এনামুল হকের জন্মদিন পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২০, ২১:২৪ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী-৪(বাগমারা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,এনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৬ তম জন্মদিন পালিত। আজ সোমবার জন্মদিন উপলক্ষে ঢাকাস্থ পান্থপথের এনা টাওয়ারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ হন তিনি। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক দেশের স্বনামধন্য এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য। ১৯৬৫ সালের আজকের দিনে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ইমারতুল্লাহ ও মা সালেহা বেগম।

এনামুল হক একজন বাংলাদেশের সু-পরিচিত রাজনীতিবিদ। রাজশাহী-৪ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাগমারার অভূতপূর্ব উন্নয়ন করেন। বিশেষ করে জঙ্গিবাদ দমনে কঠোর ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান‌, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে।
তিনি প্রথম রাজশাহীতে গার্মেন্টস কারখানা চালু করেছেন। তার মালিকানাধীন এনা গ্রুপে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যক্তিগত খরচে বাগমারা ভবানীগঞ্জ গড়েছেন বহুতলবিশিষ্ট বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স। বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। বর্তমানে এনামুল হক এমপি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET