, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার করোনাভাইরাসে আক্রান্তের পরিবারের আরো চার সদস্যের নমুনা সংগ্রহ




বাগমারার করোনাভাইরাসে আক্রান্তের পরিবারের আরো চার সদস্যের নমুনা সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২০:৩৩ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি বলদারপাড়া গ্রামে করোনাভাইরাস সংক্রামিত কোভিড-১৯ রোগি শনাক্ত হওয়ায় গতকাল মঙ্গলবার গোটা ইউনিয়নের ৩৩ টি গ্রাম এক সাথে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। এ ছাড়া করোনা আক্রান্ত ওই পরিবারের আরো চর সদস্যের নমুনা সংগ্রহ তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে বলে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি সংল্গ বলদারপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাহাঙ্গীর নারায়নগঞ্জের একটি পোশাক কারখানায় টেকনিক্যাল পদে কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল তিনি জাহাঙ্গীর নারায়নগঞ্জ থেকে পালিয়ে বাড়িতে আসেন। এর পর তাকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর ল্যাবে পাঠানো হয়। পর দিন তার নমুনা পরীক্ষায় তার রিপোর্টে পজিটিভ আসে। সেই থেকে আক্রান্ত জাহাঙ্গীর আলম তার যাত্রাগাছি গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছেন। বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানান, আক্রান্ত জাহাঙ্গীর আলমের শারিরীক অবস্থা উন্নতির দিকে। তার জ্বর ও কাশি রয়েছে। শ্বাস কষ্ট নেই । আমরা তার ওষধ ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছি। এদিকে আক্রান্ত জাহাঙ্গীর পরিবারের আরো চার সদস্যের নমুনা সংগ্রহ করেছে বাগমারা ও রাজশাহী মেডিকেলের বিশেষজ্ঞ টীম। তারা একই পরিবারের সাথে বসাবসকারী জাহাঙ্গীরের বাবা, মা, নানা ও মামা । সুত্র মতে এই চার জনের নমুনা পরীক্ষয় পজিটিভ আসলে তাদের হোম কোয়ারেন্টেনের মোয়াদ আরো বাড়ানো হতে পারে। অপর দিকে মাড়িয়া ইউনিয়নের ৩৩ টি গ্রাম এক যোগে লকডাউন ঘোষনা হওয়ায় ওই ইউনিয়নের প্রায় ২৫ হাজার বাসিন্দার জীবন যাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। এসব বাসিন্দাদের মধ্যে প্রায় পাঁচ হাজার বাসিন্দা হতদরিদ্র হওয়ায় তারা দৈনন্দিন খাদ্য সংগ্রহে বিপাকে পড়েছে। মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান জানান, করোনা সংকট শুরু হওয়ায় এরি মধ্যে আমরা ৬শ পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছি।আরো ৫শ২৫ টি পরিবারকে অনুরপ সহায়ত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আমার তাৎক্ষনিক সেবা কেন্দ্র খুলেছি। সেখানে কেউ ফোন করলে তাকে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, লকডাউন ঘোষনার পর যাতে ওই ইউনিয়নে কেউ খাদ্য সংকটে না পড়ে আমরা তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছি। এছাড়া নারায়নগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন করোনা আক্রান্ত জেলা থেকে বাগমারায় আগত ব্যক্তিদের তালিকা করে তৈরি করে তা সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে পাঠানো হচ্ছে যাতে তাদের হোম কোয়ারেন্টেন নিশ্চিত করা হয়। বিষয়টি আমরা কঠোর ভাবে মনিটরিং করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET