বাগমাররা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডাক্তাররা ভর্তি না নেওয়ায় রাস্তায় সন্তান হওয়া সেই প্রসুতিকে সহায়তা করলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। সান্টু গতকাল সোমবার ওই প্রসুতির বাড়িতে গিয়ে খাদ্য দ্রব্য সহ নিত্য ব্যবহার্য কিছু সামগ্রী প্রদান করেন। জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই প্রসূতি বাগমারা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে না পারায় ভবানীগঞ্জ ক্লিনিকে যাবার পথে বাগমারা-ভবানীগঞ্জ পাকা রাস্তার ধারে নিমতলায় একটি কন্যা সন্তান প্রসব করেন । ওই প্রসুতির নাম মাহমুদা বেগম । তিনি উপজেলার গোপালপুর গ্রামের দিনমজুর নুরুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী জানান, তারা ভুমিহীন এবং বড়ই অসহায়। গ্রামে তাদের অন্যের জমিতে একটি মাত্র টিনের ঘর ছাড়া আর কিছুই নেই। এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু গতকাল সকালে ওই প্রসূতির বাড়িতে উপস্থিত হয়ে নিজস্ব তহবিল হতে ১০ কেজি চাল, ১ কেজি ডাউল, হুইল পাউডার, সাবান, সরিষার তেল, সয়াবিন তেল ও লবন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগত অর্থ প্রদান করেন। এছাড়া একই দিন সান্ট ু গোপালপুর, বালানগর ও গোয়াল কান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় প্রায় ৯০ টি পরিবারকে ৫ কেজি করে চাউল প্রদান করেন।









