, , ,

শিরোনামঃ-




বাগমারায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী গুলো চললেও’প্রশাসন নিরব

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০১ ২০১৮, ২১:৪৫ | 1114 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:-  রাজশাহীর বাগমারা উপজেলায় নিম্ন মানের বেকারীর তৈরী খাবারে সয়লাব হয়ে গেছে। বি এস টি আই এর অনুমোদন ছাড়াই যত্রতত্র গজিয়ে উঠেছে অবৈধ বেকারীগুলো। স্বাস্থ্যমানের দিকে লক্ষ্য না করে অপূর্ব স্বাদকে প্রাধান্য দিয়ে ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে তৈরী করা হচ্ছে বিভিন্ন্ ধরনের খাবার। খোঁজ নিয়ে জানা গেছে স্কুল ছাত্র-ছাত্রী প্রতিদিন স্কুলে গিয়ে বেকারীর তৈরী অস্বাস্থ্যকর খাবার খেয়ে ক্ষুধা মন্দা ও নানা রকম পেটের পীড়াতে ভোগে। নিত্য-নতুন ডিজাইনের খাবার দেখে দেখে অনেকটা সখের বশেও তারা এসব অপুষ্টিকর খাবার খাচ্ছে। বিশেষ করে শিশুরা এসব খাবার বেশী করে খায় বলে তাদের স্বাস্থ্যের জন্য এ খাবার গুলো বেশী ক্ষতিকর। বেকারীর তৈরী খাবার গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন আকার ও রংয়ের লাড্ডু, জিলাপী, কেক, পাউরুটি, বিস্কুট, মিষ্টি সিংগাড়া ইত্যাদি। এ খাবার গুলোর প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের কোন তারিখ দেওয়া থাকে না। খাবার তৈরীর এসব কারখানা গুলোর পরিবেশ একেবারেই নোংড়া দেখা যায়। সরেজমিন কয়েকটি কারখানা ঘুরে খাবার তৈরীর যে পরিবেশ দেখা গেছে, তাতে ঐইসব খাবারের রুচি হারিয়ে ফেলার মত অবস্থা। উপজেলার সদর ভবানীগঞ্জ বাজার, তাহেরপুরহাট, মচমইল, হাট-গাঙ্গোপাড়া, বাইগাছা, শিকদারী, যাতাপুকুর, ভাগনদী, তালঘরিয়া বাজার, হামিরকুৎসা, গোয়ালকান্দী সহ বিভিন্ন জায়গায় ব্যাংগের ছাতার মত গজিয়ে ওঠা এসব বেকারী গুলো এখন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তাদের এ ব্যবসা জোরতালে চালিয়ে যাচ্ছে। তবে অনুমোদন ব্যাপারে কয়েকজন বেকারীর মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বি এস টি আই থেকে নিবন্ধন করতে প্রচুর টাকা লাগে তাই আমরা ঐ লাইসেন্স টি করিতে পারিনায়। তবে উপজেলা থেকে লাইসেন্স নিয়েছি যা প্রতি বছর স্বল্প কিছু অর্থ দিয়ে নবায়ন করে নিলে চলে। উল্লেখ্য রমজান মাসে বাগমারা উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দু’ চার জায়গায় জরিমানা আদায় করা হলেও বাকিগুলো এখনও ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET