প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ফারদিন হাসান রাফি। রাফি রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে।
রাফি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমানের ছেলে। মা শাহীনা আক্তার শেফালী গৃহিনী। রাফি জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপ্রেরণা রয়েছে। তাদের কারনেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে বলে জানায়।
জেএসসিতে জিপিএ-৫ পাওয়া রাফি বড় হয়ে ক্রিকেটার হতে চায়। ভালো ভাবে যেন লেখাপড়া শেষ করে করতে পারে সে জন্য সকলের দোয়া কামনা করেছেন ফারদিন হাসান রাফি।
Please follow and like us:









