সংঘাত নই, ঐক্যের বাংলাদেশ চাই, শান্তি ও সম্প্রতি নিশ্চিত করণে নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে বেসরকারী সংস্থা হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর বাগমারা উপজেলা শাখার সহযোগিতায় ও পিচ এ্যামবাসেডর(পিএফজি) গ্রুপের উদ্যোগে বাগমারা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর আলামীন হোসেন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন। উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও বাগমারা পিএফজি’র উপদেষ্টা আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কো অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার পিচ এ্যামবাসেডর প্রভাষক মেজবহুল হক দুলু, প্রভাষক জুয়েল রানা, সাংবাদিক আলতাফ হোসেন, ইউপি সদস্যা সোমা খাতুন, জিনাত আরা প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিচ এ্যামবাসেডর আকবর আলী, রেজাউল করিম, আহসান হাবীব, সারোয়ার ইসলাম, আহসান হাবীব উজ্জল, সাজেদুর রহমান, আব্দুল জলিল, শফিকুর রহমান, আরিফুল ইসলাম, হাসিনা বানু, রাজু সরকার ও আব্দুস সামাদ ও নাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পিচ এ্যমবাসেডর ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।









