, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় প্লাষ্টিকের দৌরাত্নেও বাঁশ-বেতের পন্যে ক্রেতাদের আগ্রহ




বাগমারায় প্লাষ্টিকের দৌরাত্নেও বাঁশ-বেতের পন্যে ক্রেতাদের আগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ২০:৫৯ | 1195 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্লাষ্টিকের দৌরাত্নে আজো বিলীন হয়ে যায়নি রাজশাহীর বাগমারা উপজেলায় বাঁশ বেতের তৈরি পন্য সামগ্রী। পরিবেশ বান্ধব হওয়ায় করোনা দূর্যোগের এই সময়েও বাঁশ বেতের নানান পন্য আগ্রহ নিয়ে কিনছে ক্রেতারা। স্থানীয় বাজারের চাহদা মিটিয়েও বাইরের হাট-বাজারে এসব পন্য রপ্তানী হচ্ছে। বর্তমানে এই উপজেলার প্রায় শতাধিক পরিবার এসব বাঁশ বেতের বিভিন্ন পন্য তৈরি ও বাজারজাত করে সাংসার চালায়। তারা বলছেন এই পন্যে আরো উৎকর্ষ সাধন করতে পারলে এবং পন্যের মান উন্নত করতে পারলে এসব পন্য বিদেশেও রপ্তানী করা সম্ভব। কাজের পরিসর আরো বড় করতে তাঁরা কামনা করেছেন সরকারি পৃষ্ঠপোষকতা। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার বাসিন্দা স্বপন ও সুরেস পেশায় ওরা বাঁশ বেতের কারিগর। ওরা ছাড়াও এই গ্রামের আরো প্রায় অর্ধশতাধিক পরিবার এই বাঁশ বেতের উপর নির্ভর করে টিকে আছে। ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে কারিগর স্বপনের বাঁশ বেতের তৈরি বিভিন্ন পন্য বিক্রির একটি দোকান রয়েছে। প্রতি সোম ও শুক্র হাটবার ছাড়াও সপ্তাহের প্রতিদিন তিনি এসব পন্যের পসরা সাজিয়ে বসেন। তার দোকানে কৃষককের জন্য রয়েছে ছোট বড় নানান সাইজের মাতাল। ছোট মাতালের দাম ৩৫ টাকা। বড় গুলোর দাম মানভেদে ৪০ থেকে ৭০ টাকা। এছাড়া ঝাকা, কুৃলা, ডালি, টোপা, ঝাটা বারোনসহ গৃহস্থলী আরো নানা প্রকার পন্য রয়েছে স্বপনের দোকানে। তিনি প্রতিদিন প্রায় ৮শ থেকে হাজার টাকার বিক্রি হয়ে থাকে। স্বপন জানায়, তাদের গ্রামের অধিকাংশ লোকই এই পেশায় জড়িত। তবে তারা অধিকাংশই বাঁশ বেত দিয়ে মাছ ধরা বিভিন্ন সামগ্রী তৈরি করে থাকে। তবে এখন বর্ষার মৌসুম না আসায় তারা গৃহস্থলী এসব পন্য তৈরি ও বিক্রি শুরু করেছে। বর্ষ এলে সবাই মাছ ধরার খোলসুন,ভাড় সামগ্রি তৈরিতে ব্যস্ত হয়ে পড়বে। এবং গ্রামের সবাই এখন সমৃদ্ধশালী। ক্ষুদ্র এসব ব্যবসা করে সবারই রয়েছে ছোট বড় পাকা বাড়ি। সব মিলিয়ে তারা বলছেন এই পন্যে আরো উৎকর্ষ সাধন করতে পারলে এবং পন্যের মান উন্নত করতে পারলে এসব পন্য বিদেশেও রপ্তানী করা সম্ভব। তাই পরিসর আরো বড় করতে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার বলে তারা মনে করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET