, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় বাড়িঘর ও দোকানে হামলা, ভাংচুর, সংঘর্ষে ১০ জন আহত




বাগমারায় বাড়িঘর ও দোকানে হামলা, ভাংচুর, সংঘর্ষে ১০ জন আহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ২১:২৫ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আসাদুল ইসলাম (৪৫) ও ভ্যান চালক ভুট্টু মিয়াকে (৩৮) চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় দুই পক্ষের বাড়িঘর ও দোকানপাট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। ওই ঘটনায় বাগমারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের একটি দীঘির মাছ মরাকে কেন্দ্র করে একই এলাকার মকছেদ আলী ও আব্দুল মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই সকল ঘটার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় মকছেদ আলীর ভাই ভ্যান চালক ভুট্টু মিয়া তাহেরপুর হাট থেকে গরুর খড় কিনে নিজ বাড়ি কনোপাড়ায় ফিরছিলেন। ভুট্টু মিয়া একই ইউনিয়নের তালতলি এলাকায় আসলে আব্দুল মান্নানের লোকজন তাকে পিটিয়ে জখম করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মকছেদ আলীর লোকজন সংঘবদ্ধ হয়ে একই এলাকার নজরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তাদের হামলায় আসাদুল ইসলাম নামের এক যুবক আহত হয়। হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে নজরুল ইসলামের লোকজন জানার সাথে সাথে তারাও সংঘবদ্ধ হয়ে মকছেদ আলীর পক্ষের আক্তার হোসেন আন্টুর দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে থাকা পুলিশের দায়ীত্ব প্রাপ্ত কোন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের তথ্য কোন তথ্য দেননি। বাগমারা থানার ওসি আতাউর রহমান সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, একটি দীঘির মাছ মরার ঘটনাকে কেন্দ্র এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সব ঘটনায় দুই পক্ষেই বাগমারা থানা ও রাজশাহীর আদালতে একাধিক মামলা করেছে। মামলা গুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। বর্তমানে এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে শক্তহাতে ব্যবস্থা নিবেন বলে জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, কনোপাড়ায় এক ভ্যান চালককে মারার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। বর্তমানে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।#

বাগমারায় নিম্নমানের ওষুধ ব্যবহারে দেড়কোটি টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ
ফিসটেক লিমিটেড নামের একটি কোম্পানীর ওষুধ ব্যবহারে রাজশাহীর বাগমারার একজন মৎস্যচাষীর দেড়কোটি টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোম্পানীর প্রতিনিধির পরামর্শে তাদের তৈরি নিম্নমানের ওষুধ ব্যবহার করায় এই ক্ষতি হয়েছে বলে ইউসুফ আলী নামের ওই ব্যবসায়ী অভিযোগ করেন। এর ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। তবে পরামর্শদাতা কোম্পানীর প্রতিনিধি অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের ইউসুফ আলী নামের একজন মৎস্যচাষি একই এলাকার ১০০ বিঘার একটি দিঘি ইজারা নিয়ে রুই, কাতল, মৃগেলসহ কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন। কিছু দিন আগে তার দিঘির কিছু মাছের শরীরে ক্ষুদ্র আকৃতির পোকার আক্রমন দেখা দেয়। এই বিষয়ে তিনি স্থানীয় মাছের খাদ্য বিক্রেতা হাফিজুর রহমানের কাছে পরামর্শের জন্য গেলে তিনি ফিসটেক নামের একটি মাছের খাবার এবং ওষুধ কোম্পানীর প্রতিনিধি আমিনুল ইসলামের সঙ্গে পরিচয় করে দেন। হাফিজুর রহমান ওই কোম্পানীর স্থানীয় বিক্রেতাও। সে মোতাবেক তিনি আমিনুল ইসলামের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪৫ হাজার টাকায় গ্যাসোনেক্স ও আকুয়া ম্যাজিক প্লাস নামের দুটি ওষুধ কিনে দিঘিতে প্রয়োগ করেন। রাত দেড়টার দিক থেকে দিঘির মাছ লাফালাফি ও মরতে শুরু করে। পাহারাদার বিষয়টি ইউসুফ আলীকে মুঠোফোনে জানান। পরে তিনি এসে দিঘির সব মাছ মরে যেতে দেখেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দিঘিতে থাকা প্রায় এক কোটি ৬৫ লাখ টাকার মরে যায়। এর মধ্যে তিনি শ্রমিক দিয়ে মাছ ধরে স্থানীয় কয়েকটি আড়তে কম দামে বিক্রি করেন। ইউসুফ আলী অভিযোগ করেন, ফিসটেক কোম্পানীর প্রতিনিধি আমিনুল ইসলামের পরামর্শে ও ব্যবস্থাপত্র অনুসারে ওষুধ ব্যবহার করে তাঁর দিঘির সব মাছ মরে গেছে। ওষুধগুলো নিম্নমানের ও কীটনাশক মেশানো হতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এতে প্রায় এক কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তিনি বলেন, দিঘির সব মাছ মরে যাওয়াতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকালে দিঘিতে গিয়ে দিঘির আশপাশের সাধারণ লোকজন ও ইজারাদার ইউসুফ আলীর লোকজনদের ভেসে ওঠা মাছ ধরতে দেখা যায়। তাঁরা জানান, ব্যাপক ক্ষতি হয়েছে। রাত থেকে মাছ মরতে শুরু করেছে। অনেক মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে। রাজু আহম্মেদ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, দিঘির মাছ মরে যাওয়াতে ইজারাদার ইউসুফ আলী নিঃস্ব হয়ে গেলেন। বিপুল পরিমান অর্থ তিনি এই মৎস্যচাষে ব্যয় করেছেন। রাত থেকে তিনিসহ এলাকার লোকজন মাছ মরতে দেখেছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ফিসটেক কোম্পানীর স্থানীয় প্রতিনিধি ও পরামর্শদাতা আমিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি লিখিতভাবে পরামর্শ দেওয়া এবং ওষুধ বিক্রির বিষয় স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, ইউসুফ আলী তাঁর পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার না করে এর সঙ্গে আরও কিছু ওষুধ পুকুরে ব্যবহার করেছেন। এই কারণে মাছ মরে গেছে বলে দাবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET