, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী আর নেই’এমপি এনামুল হকের শোক




বাগমারার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী আর নেই’এমপি এনামুল হকের শোক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১৩:১৯ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। বুধবার (১৮ মার্চ) সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এবং সেখানকার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় (৭৫) বছর। মরহুমের মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাহার আলীর বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লায়। মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান শ্বাসকষ্ট ও বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন থেকে অসুস্থ্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সাহার আলী বাগমারা উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। এদিকে, বীর মুক্তিযোদ্ধা সাহার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগে সভাপতি এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET