রাজশাহী বাগমারার ঝিকরা ইউনিনের আশ্রায়ন প্রকল্প-২ এ বসবাসরত অসহায় গরীব শীতার্তদের সাথে সাক্ষাত করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছুটে যান বাগমারার সহকারি কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান। এ সময় তিনি শীতার্তদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব ও কষ্টের কথা মনোযোগ সহকারে শুনেন। পরে তিনি রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক’র পক্ষে থেকে প্রাপ্ত কম্বল অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। এ সময় এসিল্যান্ড অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









