রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী গার্লস স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুল ছুটির প্রাক্কালে কৌশলে টয়লেটে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় একই স্কুলের সহকারি শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠু। এ ঘটনায় ওই ছাত্রী তার অভিভাবকসহ গত রবিবার বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে ইউএনও এই অভিযোগ গতকাল সোমবার থানার ওসির নিকট প্রেরন করেন। তাৎক্ষনিক ওসি আতাউর রহমান ঘটনাস্থল তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিকেলে ওই ছাত্রীতে থাকায় হাজির করলে সে মামলা দায়েরের ইচ্ছা পোষন করলে তার জবানবন্ধী রেকর্ড ও অভিযুক্ত শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা রজু করেন। মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী বুধবার দুপুরের দিকে স্কুল ছুটির প্রাক্কালে ১০ম শ্রেণির কারিগরি শাখার ওই ছাত্রীটি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শিক্ষক মোস্তাফা সারোয়ার মিঠু ওই ছাত্রীকে একা পেয়ে তার সাথে কথা আছে বলে তাকে সুকৌশলে স্কুলের তৃতীয় তলায় টয়লেটে নিয়ে যায়। ্সময় সে ছাত্রীকে একা পেয়ে টয়লেটের ভিতর জাপটে ধরে ধর্ষন চেষ্টা চালায়। তখন ছাত্রীটি চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশে তার সহপাঠি ও কয়েকজন শিক্ষক ছুটে এলে ছাত্রীটি লম্পট মিঠুর হাত থেকে রক্ষা পায়। পরে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে এসে ছাত্রীকে এই ঘটনাটি আর কোথাও কারো কাছে না বলার জন্য নানান রকম ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনা মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী বিহানালী বাজার ও স্থানীয় এলাকায় জানাজানি হলে লোকজন স্কুল চত্তরে জড়ে হয়। এ সময় প্রধান শিক্ষক মিঠুকে লোকজনের ভয়ে স্কুল থেকে কৌশলে পালিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে প্রধান শিক্ষক শাফিউল আলমের কাছে এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানায়। পরে প্রধান শিক্ষক তাদের বিচারের আশ্বাস দিলে তারা অবরুদ্ধ মিঠুকে ছেড়ে দেয়। এ দিকে এই ঘটনার পর মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই ছাত্রী ও তার পরিবার। অভিযুক্ত শিক্ষক মিঠু প্রধান শিক্ষকের যোগসাজসে তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে ওই ওই ছাত্রী ও তার পরিবারকে নানান ভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে দাবী করে ওই ছাত্রী । যে কারণে তাদের ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ পেশ করতে বিলম্ব হয় বলে তারা জানান। স্থানীয় বিহানালী বাজারের ব্যবসায়ী ও দুজন জনপ্রতিনিধি জানান, ঘটনাটির পর ওই ছাত্রীকে আর স্কুলে দেখা যায়নি। তারা অভিযোগ করে বলেন, ঘটনাটি সুষ্ঠ বিচার না করে একে ধামাচাপা দেওয়ার জন্য প্রধান শিক্ষক যোগসাজসে একটি মহল মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন স্থানে দেনদরবার শুরু করেছে। এমনকি ওই লম্পট শিক্ষক মিঠুকে ঘটনার দায় থেকে কৌশলে বাঁচানোর জন্য এক সপ্তাহের ছুটি দিয়ে বিশ্ব ইজতেমায় যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তাদের মতে এই ঘটনার পর স্কুলের অন্যান্য ছাত্রীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে এবং স্কুলটিতে ছাত্রীর উপস্থিতি অনেক কমে গেছে। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শাফিউল আলম ওই দিন ওই শিক্ষক ও ওই ছাত্রীর মধ্যে সামান্য বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। যা স্কুলে বসেই মিমাংসা করা হয়েছে। এ নিয়ে কারো কোন আপত্তি ছিল না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ অভিযোগ দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, ওই ঘটনায় ভুক্তভোগি ছাত্রী বাদী হয়ে শিক্ষক মোস্তাফা সারোয়ার মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









